১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় যাবজ্জীবন

লক্ষ্মীপুরে পাঁচ বছর আগে স্ত্রী হত্যার মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষ্মীপুরে প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2020, 03:02 PM

Updated : 18 Aug 2022, 03:50 PM

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দণ্ডিত বাদল দেবনাথ (৩৫) রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের বিনধ দেবনাথের ছেলে।

রায় ঘোষণার সময় বাদল আদালতেই উপস্থিত ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে বাদল নিজ বাড়িতে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায়।

পরে ময়নাতদন্তে হত্যার আলামত পাওযা গেলে রায়পুর থানার এসআই মো. হারুন অর রশিদ বাদী হয়ে বাদলকে আসামি করে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ১লা সেপ্টেম্বর পুলিশ বাদলের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিলে এ মামলার বিচার শুরু করে আদালত।