২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্ত আরও একজনের মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলার কোর্টপাড়া এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 04:45 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

৬৪ বছর বয়সী এই নারী সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মী ছিলেন।

রোববার ভোর সাড়ে ৪টায় কুষ্টিয়া সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান।

তিনি বলেন, শনিবার রাত আড়াইটায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসা এই নারীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ অবস্থায় রোববার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।

এ নিয়ে এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হল বলে জেলার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, এর আগে জেলার কুমারখালী, দৌলতপুর ও ভেড়ামারায় তিনজন মারা যান। শনিবার সন্ধা পর্যন্ত জেলায় মোট ৩৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।