করোনাভাইরাস: বগুড়ায় উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু
বগুড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে জেলার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন বিভাগে তার মৃত্যু হয় বলে হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানান।
ওই ব্যক্তির বাড়ি জেলার গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামে। তার বয়স (৪৫) বছর।
শফিক আমিন বলেন, “বৃহস্পতিবার রাত ১২টায় ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়। তার নিউমোনিয়া ও ডায়াবেটিস ছিল; পরে তার মস্তিকে রক্তক্ষরণ হয়। তার মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়।”
আইসোলেশন কেন্দ্রের বাইরে স্বাস্থ্যবিধি অনুসারে মৃত ব্যক্তির জানাজা শেষে তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয় বলে জানান এ চিকিৎসক।
