২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আরও ২ জন আক্রান্ত

সিলেটে আরও দুইজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 01:30 PM

Updated : 08 Apr 2022, 12:38 AM

গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাদের পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ওই দুইজনের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে বলে জানান সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।     

আক্রান্ত দুইজনই পুরুষ। তাদের একজনের বাড়ি গোয়াইনঘাট উপজেলায় ও আরেকজনের জৈন্তাপুর উপজেলায়। তারা নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘করোনা ইউনিটে’ চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, “গোয়াইনঘাটের আক্রান্ত যুবকের বয়স ২৮ বছর। সে ঢাকা থেকে বাড়ি ফিরেছে। আর জৈন্তাপুরের আক্রান্ত ৩৫ বছর বয়সী যুবক পেশায় ট্রাক চালক।  সে নারায়ণগঞ্জ ফেরত। আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”

সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার মারা যান।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৭ এপ্রিল রাতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেটে এই হাসপাতালেই কোভিড-১৯ রোগীদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে।

সেখানে অবস্থার অবনতি হলে তার ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে। পরদিন বিকালে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার সকাণে তার মৃত্যু ঘটে।