২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় অস্ত্রসহ ২ ‘জলদস্যু’ আটক

ভোলার মেঘনার বঙ্গেরচর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দুই ‘জলদস্যুকে’ আটক করেছে কোস্টগার্ড।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2020, 03:39 PM

Updated : 10 Oct 2022, 06:53 PM

এরা হলেন- রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাহাদুর (৩৮) ও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে কামাল হোসেন (৩২)।

কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফট্যানেন্ট ওয়াসিম আকিল জাকি বলেন, দুই বাহিনীর মধ্যে গোলাগুলির গোপন খবরে রোববার ভোরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

“এ সময় দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক এবং তাদের কাছ থেকে নয়টি রামদা জব্দ করা হয়।” 

অস্ত্র উদ্ধারের ঘটনায় এবং আটকদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আকিল।