শরীয়তপুরে বাসচাপায় বৃদ্ধ নিহত
শরীয়তপুর সদর উপজেলায় বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
জেলার পালং থানার এএসআই বিজয় কুমার জানান, শনিবার সকালে সদর উপজেলার বালার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফাইল ফটো
ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালককে ধরতে পারেনি।
বালার বাজার এলাকার বাসিন্দা আলী কাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃদ্ধ অশোক রাস্তার পাশে দাঁড়ানো ছিলেন। ডামুড্যা থেকে ছেড়ে আসা বাসটি অশোককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় পালং মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এএসআই বিজয় কুমার।
