২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের তরুণীকে শ্বশুরবাড়িতে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ১৯ বছরের এক তরুণীকে পিরোজপুরে তার শ্বশুরবাড়িতে হত্যার অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 03:35 PM

Updated : 08 Apr 2022, 05:12 PM

নিহত তাকরিমা আক্তার (১৯) টুঙ্গিপাড়া উপজেলার কড়ফা গ্রামের মো. বিল্লাল শেখের মেয়ে।

তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের মধ্য ঝনঝনিয়া গোড়াখাল গ্রামের আলমগীর ফকিরের ছেলে মিকাইল শেখের স্ত্রী।

তাকরিমার স্বামী ও তার পরিবারের সদস্যরা তাকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করেছে বলে তাকরিমার দুলাভাই মো. কারিম শেখ অভিযোগ করেছেন।

এ ঘটনায় তাকরিমার শাশুড়ি চম্পা বেগমকে (৩৫) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া গ্রামের মো. কারিম শেখ বলেন, প্রায় দুই বছর আগে তার ছোট শ্যালিকা তাকরিমার সঙ্গে পাশের পিরোজপুর জেলার মিকাইল শেখের বিয়ে হয়। তাদের সংসারে আট মাসের একটি মেয়ে সন্তান রয়েছে।

“বিয়ের পর থেকেই তাকরিমাকে তার স্বামীর বাড়ির লোক নির্যাতন করে আসছিল।এর জেরে তাকে হত্যা করে সোমবার রাত ৯টার দিকে লাশ টুঙ্গিপাড়া হাসপতালে ফেলে ‘পালিয়ে যাওয়ার’ সময় পুলিশ তাকরিমার শ্বাশুড়িকে আটক করে।”

টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, “ওই গৃহবধূর শাশুড়ি জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তাকরিমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্ট করছিল।তাকে সেখান থেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে আনা হয়।

“কিন্তু ওই গৃহবধূর গলায় রশির চিহ্ন পাওয়া যায়নি।”

লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।