২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রবাসী নিহত

ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক প্রবাসী নিহত হয়েছেন

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2019, 02:37 PM

Updated : 08 Apr 2022, 04:58 PM

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে গোডাউন কোয়াটার রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুন নবী (৪২) ওমান প্রবাসী ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার নজির আহম্মদের ছেলে।

ফেনী রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বলেন, গত ২০ সেপ্টেম্বর ওমান থেকে ছুটিতে দেশে আসেন নুরুন নবী।

“রাতে অমনোযোগী হয়ে রেললাইন পার হবার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সূবর্ণা এক্সপ্রেসে কাটা পড়ে তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।”

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার এবং ঘটনাস্থল থেকে তার পাসপোর্টটি উদ্ধার করে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি বলে জানান রেল পুলিশের এ কর্মকর্তা।   

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।