২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

ঢাকার সাভারের ভর্কুতায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে; এ ঘটনায় তার প্রতিবেশী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2019, 02:25 PM

Updated : 08 Apr 2022, 04:58 PM

ভার্কুতার মুগদাকান্দা এলাকা থেকে রফিকুল ইসলামকে (৫৫) বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আটক করা হয়।

আর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, “রাতে ওই নারী ঘরে একা ছিলেন। এ সুযোগে রফিকুল তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।”

পরে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে রফিবুলকে আটক করে বলে জানান এ পুলিশ কর্মকর্র্তা।    

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।