বিস্ফোরক মামলায় ফরিদপুরে চারজনের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে বিস্ফোরক আইনের মামলায় আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে পরিচয় দেওয়া চারজনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার জেলা ও দায়রা জজ আদালতে স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. মতিউর রহমান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন ফরিদ মৃধা, শহীদুল ইসলাম, মহসীন মোল্লা ও নাহিদ মোল্লা।
আসামিদের বাড়ি ফরিদপুরের সদরপুরসহ জেলার বিভিন্ন এলাকায়।রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এ সময় নাহিদ নিজেকে আনসারুল্লাহ বাংলা ভাই দলের সদস্য পরিচয় দিয়ে এই এলাকার আঞ্চলিক কমান্ডার ফরিদ শেখের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে বলে পুলিশকে জানায়।
পরে নাহিদের দেওয়া তথ্যে ফরিদপুরের জেলা পুলিশ জেলার সদরপুর উপজেলার আলমনগর এলাকার ফরিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ বাকি আসামিদের আটক করা হয়।
এ ঘটনায় ওই দিনই সদরপুর থানার ওসি তদন্ত আলিমুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে চারজনকে আসামি করে মামলা করে।
পিপি গোলাম রব্বানী জানান, কারাদণ্ডের পাশাপাশি বিচারক এ মামলার আসামিদের ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।
