২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় দুই নারী নিহত

গাজীপুরে কারিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপু‌র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2019, 07:34 PM

Updated : 18 Aug 2022, 05:45 PM

রোববার মৌচাক তে‌লিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।  

নিহতদের একজন হলেন স্থানীয় কামরাঙ্গাচালার ইউনুছ আলী মুন্সীর স্ত্রী তমিরন (৫০)। অপর নারী (৩০) স্থানীয় পোশাক শ্রমিক বলে জানা গেলেও তার নাম ও পরিচয় জানা যায়নি।

সালনা হাইওয়ে থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকা থেকে রিকশায় উপজেলার মৌচাক যাচ্ছিলেন তারা।

“তেলিরচালা এলাকায় বিকাল পৌনে ৫টার দিকে একটি ট্রাক তাদের রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।”

লাশ উদ্ধার করে কোনাবাড়ি এলাকার সালনা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।