২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপু‌রে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

গাজীপু‌রের কা‌লিয়াকৈর  উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্য‌ক্তি নিহত হয়েছেন। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 03:42 PM

Updated : 18 Aug 2022, 05:44 PM

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বরাব এলাকায় ঢাকা-রাজশাহী রেল লাইন থেকে সুরেষ চন্দ্র বর্মণের (৫৫) লাশ উদ্ধার করে রেল পু‌লিশ।

সুরেষ চাপাইনবাবগ‌ঞ্জের নাকলা থানার বিয়ারা কন্দপুর এলাকার খোকা চন্দ্র বর্মনের ছেলে।

এলাকাবাসীর বরাতে জয়‌দেবপুর রেলও‌য়ে পু‌লিশ ক্যা‌ম্পের এএসআই মো. ম‌হিউদ্দিন বলেন, গাজীপুর শহরের আমবাগ এলাকায় প‌রিবার নি‌য়ে একটি বাসায় ভাড়া থাকতেন।

সকালে রেললাইনের উপর দেহ থে‌কে মাথা বি‌চ্ছিন্ন ক্ষত‌বিক্ষত সু‌রেষের লাশ প‌ড়ে থাকতে দে‌খে এলাকাবাসী থানায় খবর দিলে পু‌লিশ গি‌য়ে তা উদ্ধার ক‌রে।

এএসআই বলেন, “রা‌তের যেকোন সময় ‌ট্রে‌নের নি‌চে কাটা প‌ড়ে সু‌রেষের মৃত্যু হয়েছে।তার মাথা শরীর থে‌কে বি‌চ্ছিন্ন এবং শরীর ক্ষত‌বিক্ষত হ‌য়ে গে‌ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়েছে।