২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু, আহত স্বামী

সাতক্ষীরার পাটকেলঘাটায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 11:55 AM

Updated : 18 Aug 2022, 05:44 PM

খুলনা-সাতক্ষীরা সড়কের কুমিরা কদমতলা এলাকায় বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনায় নিহত ফাতিমা খাতুন (৩০) স্থানীয় চিকিৎসক আজিজুর রহমানের স্ত্রী বলে পুলিশ জানায়।

আহত আজিজুর রহমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম বলেন, আজিজুর তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে করে সাতক্ষীরা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন।

“পথে খুলনাগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে

দুইজনই ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই ফাতিমার মৃত্যু হয়। ”

পরে স্থানীয়রা আজিজুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলে জানান এ পুলিশ কর্মকর্র্তা।

লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।