সিরাজগঞ্জে আলোচনায় সাব-রেজিস্ট্রারের ‘ঘুষের’ ভিডিও
একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত হচ্ছে।
জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রার বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তবে সাব- রেজিস্ট্রার সুব্রত কুমার দাস ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ও সাংবাদিকদের হাতে আসা ভিডিওতে সুব্রত কুমার দাসকে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিতে দেখা যায়।
সাব- রেজিস্ট্রার সুব্রত কুমার দাস
পরে দলিল লেখক টাকা না দিয়ে সাব-রেজিস্ট্রারকে ফোন দিতে বলেন। আনিছ সঙ্গে সঙ্গে ফোনে কথা বলেন। এরপর আগের টাকা ফেরৎ দিয়ে আনিছ বলেন- ৩৫শ টাকার কমে হবে না। তখন ওই দলিল লেখককে আবার টাকা দিতে দেখা যায়।
স্থানীয়রা এবং দলিল লেখকরা এই সাব-রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করছেন।
দলিল লেখকরা বলেছেন, ঘুষ ছাড়া সাব-রেজিস্ট্রার কোনো দলিলই পাশ করেন না। নিজ হাতে ঘুষের টাকা বুঝে নিয়ে তারপরে দলিলে স্বাক্ষর করেন সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাস। এজন্য তাকে দলিল প্রতি দেড় হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা দিতে হয়। আর টাকা না দিলে ফাইল নড়ে না তার টেবিল থেকে।
এ কারণে দলিল লেখকরা দাতা ও গ্রহীতাদের কাছে থেকে টাকা আদায় করে দিতে বাধ্য হন। এর প্রতিবাদে দলিল লেখকরা আন্দোলন করেও কিছু করতে পারেননি। উল্টো পাঁচজন দলিল লেখক সাময়িক বরখাস্ত হয়েছেন বলে তারা জানান।
এক কর্মচারীর সঙ্গে টাকা লেনদেন হচ্ছে
“তাকে এ কাজে সহযোগিতা করেন এ অফিসের সুমন ও আব্দুস সালাম নামের দুই কর্মচারী।”
রানা আরও বলেন, হেবা ঘোষণাপত্রের দলিলের জন্য সরকারি ফি নির্ধারণ করা আছে ৬৪০ টাকা ও এনট্রি ফি ২৪০ টাকা। সেখানে সরকারি ফি ছাড়া প্রতিটি দলিলের জন্য সাব রেজিস্ট্রার সুব্রত কুমার দাস কখনও নিজ হাতে, আবার কখনও সুমন বা আব্দুস সালামের মাধ্যমে সর্বনিম্ন ১৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ নিয়ে থাকেন।
প্রমাণ হিসেবে এ সংক্রান্ত গোপন ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত আছে বলে জানান এই দলিল লেখক।
আরেক দলিল লেখক ওসমান গণি বলেন, “কর্তারা যেভাবে চালান আমরা সেভাবেই চলি। এ বিষয়ে এর চেয়ে আর বেশি বলার দরকার পড়ে না। বিষয়টা সবাই বোঝে।”
এ বিষয়ে ভুক্তভোগী কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের মানিক বলেন, “একটি হেবার ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রি করতে এ অফিসে গিয়েছিলাম। প্রথম দিন আমাকে নানা অজুহাতে দলিল রেজিস্ট্রি না করে পরে আবার যেতে বলেন। কয়েকদিন পর অতিরিক্ত ২৫ হাজার টাকা উৎকোচ দিতে রাজি হলে আমার দলিল রেজিস্ট্রি করে দেয়।”
এক কর্মচারী টাকা নিচ্ছেন
এ বিষয়ে সাব-রেজিস্ট্রি অফিসের সুমন ও আব্দুস সালাম ঘুষ লেনদেনের বিষয়ে সাংবাদিকদের কোনো তথ্য না দিয়ে ওই বিষয়ে স্যারের সঙ্গে কথা বলতে বলেন।
এ বিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাস বলেন, “আমি ঘুষ নিই না, আমার অফিসে কোনো প্রকার ঘুষ নেওয়া হয় না। আপনারা যা শুনেছেন তা সঠিক নয়। একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।”
সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার আবুল কালাম মঞ্জুরুল ইসলাম বলেন, “বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ফারুক আহাম্মদ বলেন, “সাব-রেজিস্ট্রারের বিষয়ে আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
