২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে র‌্যাবের অভিযানে আটক ১৭ জনকে সাজা

গাজীপুরে টঙ্গী রেলওয়ে এলাকা থেকে র‌্যাবের অভিযানে আটক ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 03:56 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

আটককরা ছিনতাইকারী ও মাদক কারবারী বলে র‌্যাবের দাবি।  

গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্ট্যান্ট কমান্ডারআব্দুল্লাহ আল মামুন জানান, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) একেএম গোলাম মোরশেদ খানের ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজা দেন।

এর আগে মঙ্গলবার রাতে টঙ্গী রেলওয়ে জংশনের প্লাটফর্ম এলাকা থেকে তাদের আটক করা হয়। সাজার পাশাপাশি তাদের অর্থদণ্ডও  দেওয়া হয়েছে।

এ বিষয়ে টঙ্গী রেল জংশন পুলিশ ক্যাম্পের এসআই মো. রফিকুল ইসলাম বলেন, টঙ্গী স্টেশন এলাকায় কোনো ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও সেবনকারী নেই।

র‌্যাব যাদের আটক করেছে তারা স্টেশন এলাকার বাইরে থাকে বলেও দাবি করেন তিনি।