২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঝিনাইদহে এক ব্যক্তির লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে; যিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2019, 01:51 PM

Updated : 08 Apr 2022, 04:06 PM

বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে মহেশপুর মহিলা কলেজ সংলগ্ন একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান।

নিহত মোহাম্মদ নবী  (৬০) বাড়ি উপজেলার জগিহুদা গ্রামে।

ওসি বলেন,“স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের ধরন দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড নয, সড়ক দুর্ঘটনা।”

বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে ড্রেনে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার। 

ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।