২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বারে আ.লীগ জয়ী

রাজশাহী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2019, 04:06 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

মোট ২১টি পদের মধ্যে ২০টি পদেই জয় পেয়েছে এই প্যানেল। শুধু সদস্য পদের একটিতে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম ফল ঘোষণা করেন।

সভাপতি পদে লোকমান আলী ২৯১ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের এনামুল হক পেয়েছেন ২৩৪ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন একরামুল হক; তিনি পেয়েছেন ৩২১ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আবুল হাসনাত বেগ পেয়েছেন ২১২ ভোট।

Image
একরামুল হক

একরামুল হক

আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বাকি বিজয়ী হলেন- সহ-সভাপতি সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন ও এন্তাজুল হক বাবু; যুগ্ম সাধারণ সম্পাদক শিরাজী শওকত সালেহীন এলেন ও সাজেমান আলী; সম্পাদক (হিসাব) আখতারুল আলম বাবু, সম্পাদক (লাইব্রেরি) মোহাম্মদ আলী, সম্পাদক (অডিট) হেলাল আহমেদ, সম্পাদক (প্রেস অ্যান্ড ইনফরমেশন) জালাল উদ্দীন ও সম্পাদক (ম্যাগাজিন অ্যান্ড কালচার) মমতাজ খানম।

এছাড়া এই প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আসির উদ্দীন, শফিকুল ইসলাম রেন্টু, আহসান হাবিব রঞ্জু, মিজানুর রহমান বাদশা, ইমাম হাসান, শেখ তোজাম্মেল আহমেদ, সাদিকুল ইসলাম ও সুমা খাতুন।

নির্বাচনে ৫৭৮ জন ভোটারের মধ্যে ৫৪১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ হয়েছে ১ নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় ২২টি বুথে। নির্বাচনে ২১ পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।