২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাগেরহাটে সংঘর্ষে তরুণের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে সংঘর্ষে এক তরুণের প্রাণ গেছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2019, 12:36 PM

Updated : 08 Apr 2022, 03:57 PM

বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান।

নিহত শাহীন সরদার (১৭) উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুরা উত্তর চর গ্রামের কালাম সরদারের ছেলে।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, জমির সীমানা নিয়ে উত্তর চর গ্রামের কালাম সরদারের সঙ্গে একই এলাকার টিটু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“এর জেরে বুধবার রাত ৮টার দিকে ওই দুই পরিবারের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়।  এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

এ সময় উভয়পক্ষের সাতজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।