গাজীপুরে আগুনে পুড়েছে দোকান-গুদাম
গাজীপুর শহরে একটি সুতার গুদাম ও একটি মুদি দোকান আগুন পুড়ে গেছে।
শহরের বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় সোমবার রাত ১টার দিকে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
“খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু ততক্ষণে দুটি দোকানই পুড়ে যায়।”
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে তাদের প্রাথমিক ধারণা।এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা।
