৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চালু
গাজীপুরের শ্রীপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল আবার শুরু হয়েছে।
শ্রীপুরের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সাত খামাইর স্টেশনের আউটার সিগন্যালের কাছাকাছি পৌঁছানোর পর পেছনের বগির চাকা লাইন থেকে বেরিয়ে যায়।
শুক্রবার ভোরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে লাইন মেরামত করার পর সকাল পৌনে ৮টার দিকে এই পথে আবার ট্রেন চলাচল শুরু হয়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শ্রীপুরের স্টেশন মাস্টার।
