২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৩ মাদক বিক্রেতা গ্রেপ্তার

গাজীপুর শহরে অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2018, 10:01 PM

Updated : 19 Aug 2022, 02:58 PM

র‌্যাব ১-এর স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকালে বাসন থানার কড্ডা বাজার ট্রাকস্ট্যান্ড এলাকা ও ইটাহাটা আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন গাজীপুরের বাসন থানার ইটাহাটা এলাকার মনির হোসেনের স্ত্রী  মোসাম্মৎ সুমি বেগম (২৮), রংপুরের পীরগঞ্জ থানার ফকিরা ফতেহপুর এলাকার আ. হাকিম মণ্ডলের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫) ও কুড়িগ্রামের রাজারহাট থানার তেলীপাড়া এলাকার নূর নবীর ছেলে মো. রতন বাবু (২৩)।

র‌্যাব কর্মকর্তা মামুন বলেন, “গ্রেপ্তারের সময় জাহাঙ্গীরের ব্যাগ থেকে ৭০ বোতল ফেনসিডিল, ৪৪০ টাকা ও দুইটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। আর সুমির ব্যাগে ১০৩টি ইয়াবা, তিন হাজার ২৫০ টাকা ও একটি মোবাইল ফোনসেট পাওয়া গেছে।

 “জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন স্থানে ফেনসিডিল কেনাবেচা করে আসছিলেন।”