২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মেছো বাঘ আটক

ফরিদপুরের বোয়ালমারীতে একটি মেছো বাঘ আটক করেছে এলাকাবাসী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2018, 01:20 PM

Updated : 19 Aug 2022, 02:43 PM

বুধবার ভোরে বোয়ালমারীর পৌরসভার কুশডাঙ্গা এলাকায় এক কৃষক ফাঁদ পেতে বাঘটি আটক করেন ।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়। বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার হচ্ছে বলে বোয়ালমারী প্রাণী সম্পাদ কর্মকর্তা জাহিদুল আলম জানান।

কৃষক আনোয়ার হোসেন বলেন, “গত দুই দিন আমার বাড়ির কয়েকটি মুরগি খেয়ে ফেলে, পরে লোহার খাচা দিয়ে ফাঁদ পাতলে বাঘটি ধরা পড়ে।”

ফরিদপুরের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. মহিউদ্দীন বলেন, বাঘটিকে সুস্থ করে ঢাকার চিরিয়াখানায় অবমুক্ত করা হবে।