বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন রোববার থেকে
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে রোববার।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৬ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আর ভর্তিপরীক্ষা হবে ২, ৩, ৯ ও ১০ নভেম্বর।
এ বছর নয়টি ইউনিটের মাধ্যমে ৩৪টি বিভাগে মোট তিন হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ডি এবং ই ইউনিটের ভর্তিপরীক্ষা হবে ২ নভেম্বর, এফ এবং জি ইউনিটে ৩ নভেম্বর, সি এবং এইচ ইউনিটে ৯ নভেম্বর। এ, বি এবং আই ইউনিটে ভর্তিপরীক্ষা হবে ১০ নভেম্বর।
এ ইউনিটের বিভাগগুলো হচ্ছে: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ ইঞ্জিনিয়ারিং।
বি ইউনিট: গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থ, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা।
সি ইউনিট: ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান।
ডি ইউনিট: ইংরেজি, বাংলা, ইতিহাস।
ই ইউনিট: সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান।
এফ ইউনিট: ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।
জি ইউনিট: আইন।
এইচ ইউনিট: কৃষি, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স, প্রাণিসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন।
আই ইউনিট: আর্কিটেকচার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ, প্রতিবন্ধী কোটায় ১, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় ১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১, পোষ্য কোটায় ১ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ১০০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।
