২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসে হেরোইন, চালক ও হেলপার আটক

সিরাজগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে হেরোইন উদ্ধারের পর চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2018, 09:39 PM

Updated : 08 Apr 2022, 06:55 PM

বুধবার বিকালে নাটোর-বনপাড়া মহাসড়কের চড়িয়া কালিবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি করে এ হেরোইন পাওয়া যায় বলে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের উপ সহকারী পরিচালক জ্যোতির্ময় রায় জানান।

আটকরা হলেন বাসটির চালক উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. সোহাগ (২৩) ও তার সহকারী রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের মৃত জিতু প্রামানিকের ছেলে লিটন হোসেন (৩৮)।

র‌্যাব কর্মকর্তা বলেন, গোপন খবরে রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী রেজওয়ান সরকার রিফাত পরিবহন নামে একটি বাসে তল্লাশি করে চালক ও তার সহকারীর হেফাজতে থাকা ৮৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে চালক ও সহকারীকে আটক এবং বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।