বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে খোয়াই নদী
ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বেড়ে বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
বুধবার দেড়টা পর্যন্ত নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান।
নদীর পানি বৃদ্ধির ফলে হুমকিতে রয়েছে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ। এতে আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের মানুষদের মাঝে।
জরুরি দুর্যোগ মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত বালির বস্তা মজুদ রেখেছে জানিয়ে তিনি বলেন, যাতে বাঁধের কোনো স্থানে লিকেজ দেখা দিলে তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা করা যায়।
আবহাওয়া স্বাভাবিক হয়ে এলে ধীরে ধীরে নদীর পানি কমে আসবে বলেও তিনি জানান।
