২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪৫

ফরিদপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৫ জন আটক হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2018, 03:18 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

গত ২৪ ঘণ্টায় জেলার নয় উপজেলায় থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানান পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।

তিনি বলেন, সারাদেশের মত ফরিদপুরেও মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় নয় উপজেলায় অভিযান চালিয়ে থেকে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়।

“তাদের মধ্যে মাদক মামলার আসামি ১০ জন, মাদক সেবনকারী ১০ জন, নিয়মিত মামলার তিন আসামি আর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ২২ জনের বিরুদ্ধে।”

অভিযানকালে ৫২৯টি ইয়াবা ও ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব ঘটনায় বিভিন্ন থানায় নতুন সাতটি মাদক মামলা দায়ের করা হয়েছে।