১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 03:00 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বকসিগঞ্জ ঈদগাহ মাঠ সংলগ্ন একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান।

স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি বলেন, “নিহতের বয়স আনুমানিক ২৮-৩০ বছর হবে। তার শরীরের বিভিন্ন জায়গায়  আঘাতের চিহ্ন রয়েছে।”

দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।