২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ুপথে স্বর্ণের বার পাচার চেষ্টা, যুবক আটক

পায়ুপথে সাতটি সোনার বার নিয়ে ভারতে প্রবেশের সময় বেনাপোল চেকপোস্ট থেকে এক যুবককে আটক করেছে শুল্ক বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 11:16 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

আটক লাভলু বেপারী (৩৫) শরীয়তপুরের জাজিরা উপজেলার কিন্নাউল্লা মাতবরকান্দি গ্রামের মান্নান বেপারীর ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল চেকপোস্টের শূন্যরেখা থেকে তাকে আটক করা হয় বলে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের ডেপুটি কমিশনার জাকির হোসাইন জানান।

তিনি বলেন, বেনাপোল কাস্টম চেকপোস্ট ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত প্রবেশের সময় লাভলুর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। তবে লাভলু কোনোভাবেই তার কাছে সোনার বার থাকার কথা স্বীকার করছিলেন না।”

“পরে লাভলুকে একটি হাসপাতালে নিয়ে এক্সরে করানো হলে রিপোর্টে তার পায়ুপথে সাতটি স্বর্ণের বারের অস্তিত্ব ধরা পড়ে, যার ওজন ৭০০ গ্রাম।”

তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান শুল্ক বিভাগের এ কর্মকর্তা।