বগুড়ায় ২৫ জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার
বগুড়া সদরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দশটিকা দক্ষিণ পাড়া গ্রামে তারা সোমবার রাতে নাশকতার উদ্দেশ্য গোপন বৈঠক করছিলেন বলে পুলিশের ভাষ্য।
এ ঘটনায় বগুড়া সদর থানার এসআই মহসিন রেজা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।
“ওই বৈঠকে তারা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছিলেন। এছাড়া তারা সদস্য সংগ্রহের জন্য প্রচারের লিফলেট বিলি করার পরিকল্পনা করছিলেন।”
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি জাহিদুর রহমান (৬০), বগুড়া পৌরসভার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমর্থক রাসেল জিলাদার (২৯), শহরের ধরমপুরের জামায়াত নেতা তৌহিদুল ইসলাম (৩৫), শামীম আলম (৩৭), দশটিকা গ্রামের কামরুল ইসলাম (১৮), রায়হান আলী (৩৫), লুৎফর রহমান (৫৭), রমজান আলী (৫৬), মজিবর রহমান (৫৯), মাজফুজার রহমান (৫৭), কাহালুর কালাই গ্রামের শিবির নেতা আবু বক্কর সিদ্দিক (৩২), বগুড়া সদরের বারপুর গ্রামের শহিদুর রহমান (৫৪)।
তাদের কাছ থেকে সদস্য সংগ্রহের বেশ কিছু লিফলেট, ১০টি মোটারসাইকেল জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
