২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৯১ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

গাজীপুরে ৯১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 04:56 PM

Updated : 08 Apr 2022, 06:23 PM

মঙ্গলবার ভোরে টঙ্গীর হাজির মাজার বস্তি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান।

হুমায়ূন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভাপতি।

জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের বলেন, “গোপন খবরের ভিত্তিতে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল হাজির মাজার বস্তির কুখ্যাত মাদক বিক্রেতা রোকন মিয়ার বাড়িতে অভিযান চালায়।

“সেখানে ৯১ কেজি গাঁজাসহ মো. বদরুজ্জামান বদি নামে একজনকে আটক করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে রোকন পালিয়ে যান।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান হুমায়ূন কবীর।