২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দর থেকে ১০ হাতবোমা উদ্ধার

বেনাপোল স্থল বন্দর থেকে ১০টি ‘শক্তিশালী হাতবোমা’ উদ্ধার করার পর নিষ্ক্রিয় করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 03:42 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

মঙ্গলবার সকালে বন্দরের ১১ নম্বর শেডের পেছনে একটি পরিত্যক্ত বাথরুম থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানান বন্দর থানার এসআই এহসানুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বন্দরের নিরাপত্তাবাহিনী আনসার সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বাথরুমের তালা ভেঙে দুটি ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা করে।

“দুটি ব্যাগে ১০টি শক্তিশাশী তাজা হাতবোমা ছিল। থানায় এনে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এগুলো কেন মজুদ করেছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নাশকতা সৃষ্টির উদ্দেশ্য ছিল বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ তদন্ত করে দেখছে বলে তিনি জানান।

এ বিষয়ে বন্দর আনসারের প্লাটুন কমান্ডার মহিদুল ইসলাম বলেন, “বন্দর শ্রমিকদের কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে। তাদেরই কেউ হয়ত এসব বোমা নাশকতা সৃষ্টির জন্য মজুদ রাখতে পারে।”

এ ঘটনায় কেউ আটক হয়নি।