২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। 

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 02:18 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

উপজেলার মালিরচর বেপারীপাড়া গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান।

নিহত জরিনা বেগম (৩৩) ওই এলাকার লুৎফর রহমানের স্ত্রী।

ওসি আসলাম বলেন, পারিবারিক নানা বিষয় নিয়ে জরিনার সঙ্গে লুৎফরের বিরোধ চলছিল। এর জেরে সকালে তাদের মধ্যে কথাকাটি শুরু হয়।

“এক পর্যায়ে লুৎফর একটি ধারালো বটি দিয়ে জরিনাকে কুপিয়ে হত্যা করে।”     

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে জরিনার লাশ উদ্ধার ও তার স্বামীকে আটক করে বলে ওসি জানান।   

লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।