২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত

ফেনীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারী ও তার দুই বছর বয়সী মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 01:38 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

শনিবার দুপুরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কাজিরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার এসআই গোলাম কিবরিয়া জানান।

নিহতরা হলেন ফুলাগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মো. সবুজের স্ত্রী হাছিনা আক্তার ও তাদের মেয়ে উম্মে হাফসা (০২)।

আহতদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাছিনার ভাই আলিম হোসেন বলেন, দুপুরে শহরের শাহীন একাডেমি এলাকা থেকে অটোরিকশায় করে তার বোন মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি ফুলগাজী যাচ্ছিল। কাজিরবাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা উত্তরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এসআই কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দুর্ঘটনার পর বাস ও অটোরিকশা আটক করা হলেও দুই চালকই পালিয়ে গেছে বলে জানান তিনি।