২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ব্যবসায়ীর বাড়িতে ‘ডাকাতি’

সাভার এক ব্যবসায়ীর বাসা থেকে ২৫ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 01:15 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

রোববার গভীর রাতে সাভারের ব্যাংক টাউন এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 

গৃহকর্তা ইয়াসিন মিয়া সাংবাদিকদের বলেন, রাত ৩টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত তাদের ছয়তলা বাড়ির দোতলার ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ঢোকে। তারা তাকেসহ স্ত্রী নাসিমা আক্তার, মেয়ে ফরিদা ইয়াসমিন ও তাসিনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।  

“পরে আলমারি ভেঙ্গে নগদ চার লাখ ১০ হাজার টাকা, ৪৫ ভরি সোনা, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।”

লুট হওয়া মামলামালের মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন ইয়াসিন।

সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির সত্যতা স্বীকার করলেও তিনি জানিয়েছেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।