২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বৌভাতের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বরের

পাবনায় নিজের বৌভাতের দিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক যুবক।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 09:59 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

শনিবার বিকালে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান।

নিহত সাগর হোসেন (২৫) ওই গ্রামের ফজল কারিগরের ছেলে ।রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, শুক্রবার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামারপুর গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে লাবনীর (২১) সঙ্গে বিয়ে হয় সাগরের। শনিবার তাদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান চলছিল।

সাগর তার প্রকল্পের কয়েকজন কর্মকর্তাকে বিয়ের অনুষ্ঠানে আনতে বন্ধুর মোটরসাইকেলে রূপপুর যাচ্ছিলেন। পথে একটি পাওয়ার ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন সাগর। পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বরে জানান তারা।

ওসি আজিম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বরে জানান তিনি।