২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সোয়া কোটি টাকার মাদক ধ্বংস

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা সোয়া কোটি টাকার বেশি মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2018, 01:17 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

বিজিবির সিলেট সদর দপ্তরে সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এসব ধ্বংস করা হয়।

৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত উদ্ধার করা মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়েছে।

“এর মধ্যে রয়েছে তিন হাজার ২৬২ বোতল বিদেশি মদ, ৬১০ বোতল ফেন্সিডিল, ৩৭ বোতল জেনোসিডিল সিরাপ, ২৪ হাজার ৯৩১ ইয়াবা, পাঁচ কেজি গাঁজা, ১০ লিটার চোলাই মদ ও আট লাখ ৫৪ হাজার ভারতীয় বিড়ি। এর বাজার দর আনুমানিক এক কোটি ৪১ লাখ টাকা।”

সিলেটের বিভাগীয় কমিশনার মোসাম্মৎ নাজমানারা খানুম, বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।