২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2018, 09:56 PM

Updated : 19 Aug 2022, 01:55 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নওদাগোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আয়ুব আলী জানান।

নিহত নবীজান বেগম (৯০) ওই গ্রামের মৃত. নবীর উদ্দিনের স্ত্রী।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, গ্রামের বদর উদ্দিনের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বদর উদ্দিন ও তার ভাই সোনা মিয়ার তিনটি বসত ঘর ভস্মীভূত হয়েছে।

“এসময় বদর উদ্দিনের শাশুড়ি নবীজান ঘর ঘর থেকে বেরিয়ে আসতে না পারায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।”

তাছাড়া আগুনে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আয়ুব আলী।