২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের টাকাসহ গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2018, 06:24 PM

Updated : 19 Aug 2022, 01:55 PM

তাকে বরখাস্ত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা আদেশ রোববার হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তার পদে দায়িত্ব পাওয়া আব্দুল ওয়াহাব।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হলেও অফিস আদেশ পেয়েছি রোববার।”

“আদেশে বলা হয়, গত ৯ এপ্রিল দুর্নীতি দমন কমিশন কর্তৃক গ্রেপ্তারের প্রেক্ষিতে ওই দিন থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

শারমিন আক্তার নামে ঠাকুরগাঁওয়ের এক শিক্ষিকাকে অন্য বিদ্যালয়ে বদলির আশ্বাসে গত ৯ এপ্রিল সন্ধ্যায় নিজ কার্যালয়ে বসে ’৬০ হাজার টাকা’ নেওয়ার সময় সিরাজুলকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ঘটনায় দুদকের ঢাকা বিভাগের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইনে তার বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন।

সিরাজুল বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।