২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 07:56 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

রোববার বিকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার মারিয়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে শামছুল (৫০) ও ইকুরিয়া গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে শাহজাহান আলী (৫০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে একটি মোটরসাইকেলে দুই জন বনপাড়ার দিকে যাচ্ছিলেন।

“গোজা ব্রিজ এলাকায় পৌঁছলে একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই দুই আরোহীর মৃত্যু হয়।” 

মরদেহ থানায় রাখা হয়েছে বলে তিনি জানান।