ফেনীতে ট্রাক খাদে, সহকারী নিহত
ফেনীতে ট্রাক খাদে পড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জসিম উদ্দিন (২৫) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরনেয়ামত গ্রামের আজিজুল হকের ছেলে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আউয়াল বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে লেমুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
“ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারী জসিম উদ্দিন মারা যান।”
ট্রাকের চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
