২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর নির্বাচনে মেয়র পদে ৩ মনোনয়নপত্র উত্তোলন

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে তিনটিসহ ১৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 10:59 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সহায়ক কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, বুধবার বিকাল পর্যন্ত মেয়র পদে তিনজন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

মেয়র পদে গাজীপুর মহানগর জামায়াতের আমীর মো. সানাউল্যাহ, সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার এবং ইসলামি ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. ফজলুর রহমান মনোনয়নপত্র তোলেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ৩১ মার্চ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ১৫-১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল এবং ১৫ মে ভোট গ্রহণ হবে।