সিলেটে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জ ও জাফলংয়ে পৃথক দুর্ঘটনায় দুই পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার কোম্পানীগঞ্জে শাহ আরফিন টিলায় পাথরবাহী গাড়ি উল্টে একজন এবং গোয়াইনঘাটের জাফলং লামাপুন্জি এলাকায় পাথরের গর্ত ধসে আরেক শ্রমিকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে একজন সুনামগঞ্জের ছাতকের এখলাছ উদ্দিন। আরেকরজনের পরিচয় পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বিকালে শাহ আরফিন টিলায় পাথরবাহী ট্রলি
উল্টে গেলে ঘটনাস্থলেই এখলাছ উদ্দিরে মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, সন্ধ্যায় জাফলং লামাপুন্জিতে অবৈধভাবে গর্ত করে পাথর তুলতে গিয়ে পাড় ধসে মারা যায় আরও এক শ্রমিক।
