২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপির ডিও লেটার জাল করে কারাগারে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সংসদ সদস্যের ডিও লেটার জাল করার দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 08:49 PM

Updated : 08 Apr 2022, 06:06 PM

রোববার শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা এ সাজা দেন।

দণ্ডিত ফয়সাল আহমেদ (২৪) উপেজলা শহরের মনিরামপুর বাজারের হাইটেক কম্পিউটারের স্বত্বাধিকারী।

ইউএনও সাংবাদিকদের বলেন, কম্পিটারে স্ক্যান করে এমপির ডিও লেটার জাল করার অভিযোগ ওঠায় দুপুরে দোকানটিতে অভিযান চালিয়ে স্থানীয় সাংসদের জাল ডিও লেটার, দোকানের কম্পিউটার, মাউস, সিপিইউসহ বেশ কিছু যন্ত্রাংশ জব্দ করা হয়।

দণ্ডিত ফয়সাল পৌর এলাকার শেরখালী মহল্লার আব্দুস সামাদের ছেলে।