২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল মাদক বিক্রেতারা

বাগেরহাটে দুই পুলিশকে ধাক্কা দিয়ে একদল মাদক বিক্রেতা পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 06:12 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

জেলার মোল্লারহাট উপজেলা হাসপাতালের মোড়ে সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে মোল্লারহাট থানার ওসি আ স ম খায়রুল আনাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইয়াবা কেনাবেচার খবর পেয়ে এএসআই রাসেল রানা একজন কনস্টেবল নিয়ে তাদের ধরতে যান। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতপরিচয় চার-পাঁচ যুবক তাদের ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পুলিশ বা স্থানীয়রা তাদের কাউকে চিনতে পারেনি। তাদের নাম-পরিচয় শনাক্ত করে ধরতে চেষ্টা করছে পুলিশ।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি খায়রুল।