টঙ্গীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
গাজীপুরের টঙ্গীতে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
কুনিয়া পাছর এলাকার ইকবাল হোসেনের ছেলে টঙ্গী সরকারি কলেজের বিএ শেষ বর্ষের ছাত্র মো.আল-আমিনের বিরুদ্ধে মামলাটি করেছেন কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের এক ছাত্রী।
টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন মামলার বরাতে বলেন, একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর ওই ছাত্রী চার সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন। কিন্তু বিয়ের কথা বললে আল-আমিন তাকে হুমকি দেন বলে অভিযোগ।
“বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনার পর থেকে আল-আমিন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
