২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে চিংড়ির রেণুসহ আটক ৬

বরিশালে চিংড়ির রেণুসহ আটক ছয়জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2018, 06:06 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্ন্যমত জানান, শুক্রবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইনের আদালত তাদের এই দণ্ড দেয়।

এর আগে দক্ষিণ জোন কোস্ট গার্ডের একটি দল গোপনে খবর পেয়ে নেহালগঞ্জ ফেরিঘাট এলাকায় কালাবদর নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

মৎস্য কর্মকর্তা বলেন, পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আটক ছয়জনকে চার হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেন।

“আর দুটি ট্রলার থেকে জব্দ করা ছয় লাখ রেণু নদীতে অবমুক্ত করা হয়।”