২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী আগুনে পুড়ল ৪ ঝুট গুদাম

গাজীপুরের টঙ্গীতে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি ঝুটের গুদাম ও একটি মুদি দোকান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 09:52 AM

Updated : 19 Aug 2022, 01:40 PM

টঙ্গী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, রোববার রাতের দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, টঙ্গী তিস্তার গেই এলাকায় রাত সাড়ে ৯টার দিকে কাগজের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের বস্তা ও ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। দমকলের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আতিকুর আরও জানান, স্থানীয় পাগার এলাকায় রাত পৌনে ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফকির মার্কেটের মুদির দোকানে আগুন ধরে যায়। এক ঘণ্টার চেষ্টায় টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভান।

দুটি অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।