২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত

ফেনীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 09:05 AM

Updated : 19 Aug 2022, 01:38 PM

সোমবার মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুল আউয়াল এ কথা জানান।

মৃত আনোয়ার হোসেন মিন্টু (২৪) সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামাবাজারের এলাকার হানিফ মিয়ার ছেলে।

মিন্টু সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা বাইকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন ।তার লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রয়েছে।

পরিদর্শক আউয়াল বলেন, রোববার রাতে নেতা মিন্টু মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ফেনী সদর থেকে সোনাগাজীতে তার বাড়ি ফিরছিলেন। এ সময় মহিপালের রামপুরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।