সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, শুক্রবার গভীর রাতে শহরের কাটিয়ার বাড়ি থেকে রহমাতুল্লাহ পলাশকে গ্রেপ্তার করা হয়।
পলাশের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
