ফরিদপুরে বাস চাপায় যুবক নিহত
ফরিদপুরে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই জন।
রোববার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের কোমড়পুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নিপেন সরকার (২২) উপজেলার পাঠচরের পরেশ সরকারের ছেলে।
আহত পলাশ সরকার ও গোলাপ সরকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সাভির্সের সিনিয়র স্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম জানান, ঢাকাগামী জেআর পরিবহনের একটি বাস তিন পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বিপুলচন্দ্র দে জানান, আহতরা পেশায় কাঠমিস্ত্রি। কাজ শেষে বাড়ি ফিরছিলেন তারা।
